মালদা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীর ছাত্রীকে অপহরন করার চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরনের চেষ্টার অভিযোগ উঠল গ্রামের বেশকয়েক জন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত কাঞ্চনটার এলাকায়।

            পরিবার সুত্রে জানা গিয়েছে, তারা মেয়ের বিয়ে দিতে রাজি না। কিন্তু সিটু ঘোষ প্রায় এক বছর থেকে তাঁর মেয়ের পেছনে পরে আছে তাকে বিয়ে করবে বলে। তাদের মেয়েও বিয়ে করতে অস্বীকার করে। অভিযোগ এরপর থেকে প্রায় দিন সিটু ঘোষ সহ তার বেশকয়েক জন বন্ধু ওই স্কুল ছাত্রীর পেছন পেছন তার স্কুল যেত এবং তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতো। কাঞ্চনটার মহারাজপুর হাই স্কুলের ছাত্রী সে। সোমবার ওই ছাত্রী আবার স্কুলে গেলে স্কুল ছুটির সময় সিটু ঘোষ সহ তার বেশকয়েক জন বন্ধু তার পিছু নেয়। অভিযোগ সিটু ঘোষ সহ তার চার জন বন্ধু জোরপূর্বক ওই ছাত্রীকে মোটর বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এই ধ্বস্তাধস্তিতে আহত হয় ছাত্রী। স্থানীয়দের এই বিষয়টি নজরে আসতে তারা ছুটে যেতে অভিযুক্তরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এরপর আহত ওই স্কুল ছাত্রীকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ এই ঘটনার পরেও অভিযুক্ত যুবক ওই ছাত্রীর বাড়িতে লাগাতার ফোন করে হুমকি দেয়। আতঙ্কে দিন কাটছে ছাত্রীর পরিবারের।